×

হলিউড

যাদের হাতে উঠল ৯৮তম অস্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

যাদের হাতে উঠল ৯৮তম অস্কার

২০২৬ সালের অস্কার বিজয়ীরা। ছবি : সংগৃহীত

ঝলমলে আলো, লালগালিচা আর উত্তেজনার মধ্যে আবার বসেছিল বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। প্রতি বছরের মতো এবারও হলিউডের মঞ্চে মিলিত হন বিশ্বের সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রগুলোকে সম্মান জানাতে।

বাংলাদেশ সময় সোমবার (১৬ মার্চ) ভোর রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে একের পর এক বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এবার ২৪টি বিভাগের মধ্যে সেরা চলচ্চিত্রসহ ১৬টি মনোনয়ন নিয়ে রেকর্ড গড়ে ‘সিনার্স’ সিনেমা। ১৩টি মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়া অন্যান্য প্রধান মনোনয়নের তালিকায় ছিল,  ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (৯), ‘মার্টি সুপ্রিম’ (৯), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (৯) এবং ‘হ্যামনেট’ (৮)।

আরো পড়ুন : অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

২০২৬ সালের অস্কার বিজয়ীরা

সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যা

সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

সব মিলিয়ে স্মরণীয় এক রাত উপহার দিলো ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। চমক, আবেগ, নতুন ইতিহাস এবং তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে এই আয়োজন আবারও প্রমাণ করল, সিনেমা শুধুই বিনোদন নয়, এটি সৃজনশীলতার এক শক্তিশালী ভাষা।

হলিউডের ঝলমলে মঞ্চে যারা স্বীকৃতি পেলেন, তাদের সাফল্য বিশ্বজুড়ে নির্মাতাদের অনুপ্রেরণা জাগাবে, এবং দর্শকদের জন্য অপেক্ষা থাকবে আগামী বছরের নতুন গল্প, নতুন প্রতিভা এবং আরো এক ঝলমলে অস্কার রাতের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App