×

ভারত

পুলিশ পরিচয়ে গয়না খুলে রাখার পরামর্শ, অতঃপর চম্পট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৪:১৫ পিএম

পুলিশ পরিচয়ে গয়না খুলে রাখার পরামর্শ, অতঃপর চম্পট

পুলিশ পরিচয়ে ছিনতাই/সিসিটিভি ফুটেজ

গয়না পরে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন মিতা মজুমদার। এমন সময় দুই ব্যক্তি এসে পুলিশ পরিচয় দিয়ে বলেন ‘এই অবস্থায় রাস্তায় গয়না পরে বের হয়েছেন কেন। খুলে ব্যাগে রাখুন। তার পরই ঘটে গেল কাণ্ড। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী যশোর রোডে। সিসিটিভিতে ধরা পড়ল গোটা দৃশ্যটি।

বৃহস্পতিবার সকালে মিতা মজুমদার ছেলেকে দেখতে যাচ্ছিলেন হাসপাতালে। তিনি জানান, সেই সময় দুটি বাইক করে চার বাইক আরোহী তাদের রাস্তা আটকায়। মিতাদেবীকে তারা বলে যে কেন তিনি এই অবস্থায় রাস্তায় সোনার গয়না পরে বেরিয়েছেন। এসময় তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এরপর মিতাদেবীকে সোনার গয়না খুলে ব্যাগের ভিতর রাখার পরামর্শও দেয় তারা।

ওই মহিলা ব্যাগের ভিতর সোনার জিনিস খুলে রেখে গাড়ি নিয়ে আবার ডাক্তারখানার দিকে রওনা দেন। এরপর বাইক আরোহীরা ফের মিতাদেবীর পথ আটকায় আর বলে আপনার নাম ও কী কী জিনিস ব্যাগে রাখলেন তা খাতায় লিখতে হবে। মিতাদেবী সোনার গয়নাগুলি ব্যাগ থেকে বের করতেই, তা নিয়ে চম্পট দেয় বাইক আরোহীরা। ঘটনার তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App