×

ভারত

আবার অশান্ত ভারতের মণিপুর, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

আবার অশান্ত ভারতের মণিপুর, নিহত ১

অতর্কিত হামলায় গ্রামবাসীরা প্রাণভয়ে পালিয়ে যায়। ছবি : সংগৃহীত

ফের অশান্ত ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে রাজ্যে ছয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলায় এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

মণিপুরের জিরিবাম জেলার জাইরোন হমার গ্রামে এ ঘটনা ঘটে। অতর্কিত হামলায় গ্রামবাসীরা প্রাণভয়ে পালিয়ে যায়। তারা গিয়ে পাশ্বর্বর্তী জঙ্গলে আশ্রয় নেয়।  

এক বছরেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর। অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে হামলা-পাল্টা হামলায়। নাগা ও কুকি-মেইতেই দাঙ্গায় একের পর এক জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানী ইম্ফলসহ উপত্যকা এলাকায় রয়েছে মেইতেই সম্প্রদায়। যারা জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ। অন্যদিকে, জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় বসবাস নাগা ও কুকিদের। যারা ৪০ শতাংশ জনসংখ্যায়।

গত বছর মে থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীদুটির মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল, তা গত বেশ কয়েকমাস ধরে একরকম বন্ধই ছিল। কিন্তু সেপ্টেম্বরের গোড়া থেকে আবারো সহিংসতা শুরু হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App