×

ভারত

ভারতে আবারো বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম

ভারতে আবারো বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতে আবারো হু হু করে করে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। 

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ছয়জনের। রোববার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।

তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। 

এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : ‘সিন্ধু চুক্তি’ পুনর্বহালে বারবার ভারতকে পাকিস্তানের চিঠি

ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ছয়জনের মৃত্যু হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। 

অপরদিকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।

সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে।

২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। যা কোভিড-১৯ নামে পরিচিতি পায়। এই করোনার প্রভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে যা বললো ভারত

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে যা বললো ভারত

মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে নিহত ৩ বাংলাদেশি

মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে নিহত ৩ বাংলাদেশি

ডিপফেকে অতিষ্ঠ ম্রুণাল ঠাকুর, অপব্যবহার বন্ধে কড়া বার্তা

ডিপফেকে অতিষ্ঠ ম্রুণাল ঠাকুর, অপব্যবহার বন্ধে কড়া বার্তা

জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App