×

ভারত

একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:৫৭ পিএম

একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়েছে ভারতে। আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে দেশটি। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে ৩,০২৪ রুপি হয়েছে।

আরো পড়ুন : গ্যাসের দাম বাড়ায় মোদির ব্যঙ্গ ছবি প্রকাশ কংগ্রেসের

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চ মাসে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল।

এদিকে ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App