×

আন্তর্জাতিক

গ্যাসের দাম বাড়ায় মোদির ব্যঙ্গ ছবি প্রকাশ কংগ্রেসের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

গ্যাসের দাম বাড়ায় মোদির ব্যঙ্গ ছবি প্রকাশ কংগ্রেসের

ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার জেরে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১ হাজার রুপি বাড়িয়েছে ভারত। শুক্রবার (১ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড ১৯ কেজির সিলিন্ডার প্রতি ৯৯৩ রুপি দাম বাড়ানোর পর প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

কংগ্রেসের প্রকাশিত ওই ব্যঙ্গচিত্রে দেখা যায় প্রধানমন্ত্রী মোদি ইয়োগা করছেন। সেখানে তথ্যের মাধ্যমে দেখানো হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে যে গ্যাসের দাম ছিল ১ হাজার ৬৮৪ রুপি, ২০২৬ সালের মে মাসে তা ৩ হাজার ২০২ রুপিতে পৌঁছেছে। মূলত আমদানিকৃত জ্বালানির ওপর ভারতের অতি-নির্ভরশীলতাকে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম রাতারাতি ৪৮ শতাংশ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে,'পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।' ভারতের বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিন্নতার কারণে এই দামের পার্থক্য দেখা দিলেও গড়ে প্রতিটি সিলিন্ডারে প্রায় এক হাজার রুপি বাড়তি গুণতে হচ্ছে গ্রাহকদের।

ভারত তাদের প্রয়োজনীয় রান্নার গ্যাসের প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। বিশ্বে রান্নার কাজে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহারকারী দেশ হওয়ায় এই মূল্যবৃদ্ধি দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App