×

ভারত

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির হামলা

ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের আলি আল-সালেমে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে নতুন করে হামলা চালিয়ে দুটি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। খবর আইআরএনএর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ৫৬তম ধাপের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার, বিমান জ্বালানির একটি ট্যাংক এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে ধ্বংস হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, মুসলিম বিশ্বের সম্পদ ও সম্পদের ওপর লুটপাট বন্ধ না হওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার না হওয়া পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া কুয়েতের জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় আইআরজিসি বলেছে, আগ্রাসনের জবাব হিসেবে তাদের সামরিক অভিযান চলতে থাকবে।

তবে আইআরজিসির এ দাবির বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App