×

ভারত

বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান

ছবি : সংগৃহীত

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা থেকে বিরত থাকতে ইরানকে জোরালো আহ্বান জানিয়েছে ভারত। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্কর। শুক্রবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর এ তথ্য জানান। খবর এএনআইয়ের।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান সহিংসতা নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা ইরানকে জানানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের লক্ষ্য করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বানও জানানো হয়েছে।

জয়শঙ্কর লিখেছেন, “আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেছি। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ ও তাদের ক্রুদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত না করার জন্য জোরালো আহ্বান জানিয়েছি। ভারত সবসময় এ ধরনের হামলার বিরোধিতা করে।”

আরো পড়ুন : অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

তিনি জানান, আলোচনায় বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপের অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জয়শঙ্কর পুনর্ব্যক্ত করেন, আঞ্চলিক সংকট নিরসনে ভারত সবসময় সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের পক্ষপাতী।

অন্যদিকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তাঁর বার্তায় বাণিজ্যিক জাহাজে হামলা প্রসঙ্গের উল্লেখ ছিল না।

আরাগচি জানান, শুক্রবার সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে ইরান-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন নাবিক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App