×

ভারত

৫ সন্তানের জননীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

৫ সন্তানের জননীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। পাঁচ সন্তানের জননী স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী নিজেই। উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে প্রেম করে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের পাঁচ সন্তান রয়েছে।

তবে কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। একপর্যায়ে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।

পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে এলেও দাম্পত্য কলহ থামেনি। এ অবস্থায় পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে ভিন্ন সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম।

আরও পড়ুন : যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

তিনি স্ত্রী ফুলমতির সঙ্গে প্রেমিক অবধেশের বিয়ের আয়োজন করেন। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুদ্ধিরামও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রচলিত রীতিতে স্ত্রীকে বিদায় জানান।

বুদ্ধিরাম বলেন, প্রায় ২১ বছর আগে তিনি ফুলমতিকে বিয়ে করেছিলেন। কিন্তু এখন ফুলমতি আর তার সঙ্গে সংসার করতে চান না। প্রতিদিনের অশান্তি থেকে বেরিয়ে আসতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষায়, স্ত্রী যার সঙ্গে থাকতে চান, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরই ফুলমতির সঙ্গে অবধেশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App