×

আন্তর্জাতিক

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

ছবি: সংগৃহীত

কানে হেডফোন, মুখে বাঁধভাঙা অট্টহাসি, আর সেই হাসিই এখন বিশ্বজুড়ে মিম-স্টিকারের পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার দেখা এই হাসির যুবককে অনেকেই হয়তো চেনেন না। কিন্তু কখনো ভেবে দেখেছেন কে এই যুবক? কীভাবেই বা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তার এমন অট্টহাসি?

ইন্টারনেট কাঁপানো এই যুবকের নাম মুতাহার আনাস। তিনি একজন ভারতীয়-কানাডিয়ান কনটেন্ট ক্রিয়েটর, যিনি কানাডার অন্টারিওর টরেন্টোতে বসবাস করেন।

সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ঈর্ষণীয়; ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি, আর ইউটিউবে তা প্রায় ৪০ লাখে গিয়ে ঠেকেছে। ‘সাম অর্ডিনারি গেমস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন মুতাহার, যেখানে মূলত গেম ও প্রযুক্তির রকমারি বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়।

আজ যে হাসি ছড়িয়ে পড়েছে বিশ্বময়, তার জন্ম হয়েছিল ২০১৬ সালে। সেসময় নিজের চ্যানেলে একটি লাইভ গেমিং স্ট্রিমিং চলাকালীন আচমকা এমন অদ্ভুত কায়দায় হেসে ওঠেন মুতাহার। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সেভাবে নজর কাড়েনি।

পরবর্তীতে অন্য এক ক্রিয়েটরের নজরে আসে দৃশ্যটি। তিনি পুরো ভিডিও থেকে শুধু অট্টহাসির ওই অংশটুকু কেটে আলাদা করে পোস্ট করেন। ব্যাস! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি— হু হু করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মুতাহারের সেই হাসি।

বর্তমানে ছোট ভিডিও বা কমেডি কনটেন্টের প্রাণ হয়ে উঠেছে মুতাহারের এই ক্লিপটি। ক্রিয়েটরদের ভিডিও সম্পাদনা থেকে শুরু করে রিলস ও মিম বানাতে মুতাহারের সেই প্রতিক্রিয়াটি যেন এক অপরিহার্য অনুষঙ্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App