×

ভারত

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, ৭ মাসে নিহত ৪৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, ৭ মাসে নিহত ৪৪

ছবি : সংগৃহীত

বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ঘৃণাজনিত অপরাধ ও নির্যাতনে মোট ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনের মৃত্যুর জন্য উগ্র হিন্দুত্ববাদী হামলাকারীরা দায়ী ও ১৯ জনের মৃত্যু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

মানবাধিকার সংস্থা সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন পরিচালিত ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’-এর সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশু ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে থেকে জুলাই এই তিন মাসে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন কট্টর হিন্দুত্ববাদীদের হামলায় এবং ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত ও হেফাজতে মারা গেছেন বলে দাবি করা হয়েছে।

এ সময়ে ভারতের ছয়টি রাজ্যে অন্তত ২৩টি মসজিদ ও মুসলিমদের ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আটটি রাজ্যে অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিমের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান

প্রতিবেদনে উত্তরপ্রদেশ, আসাম, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গে কথিত ভুয়া পুলিশি সংঘর্ষ, হেফাজতে নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের একাধিক ঘটনা নথিভুক্ত করার কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গে মসজিদ ও মুসলিমদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত দুজন নিহত হওয়ার তথ্যও প্রতিবেদনে রয়েছে। অন্যদিকে আসামে তথাকথিত ‘পুশব্যাক’ বা জোরপূর্বক বহিষ্কারের পাশাপাশি মুসলিম নাগরিকদের অধিকার সীমিত করতে পারে এমন বিভিন্ন আইন ও নীতি গ্রহণের অভিযোগ তোলা হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারতের কয়েকজন রাজনৈতিক নেতার মুসলিমবিরোধী বক্তব্য ও উসকানিমূলক মন্তব্যের কারণে বৈষম্যমূলক পরিবেশ তৈরি হচ্ছে। এসব বক্তব্যে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা তাদের বিরুদ্ধে সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

যে কারণে কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো ১১ দলীয় ঐক্যে

যে কারণে কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো ১১ দলীয় ঐক্যে

বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের, অনুমতি দেন শেখ হাসিনা

ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের, অনুমতি দেন শেখ হাসিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App