×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর জানিয়েছেন, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারসহ তেহরানের দাবিগুলো মেনে নিলেই হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শর্তের তালিকা অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ প্রত্যাহার, সামরিক বাহিনী সরিয়ে নেওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার নিশ্চয়তা দিতে হবে।

পাশাপাশি, সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান। একই সঙ্গে বিদেশে আটকে থাকা বা জব্দ করা ইরানের সম্পদ অবিলম্বে মুক্ত করার শর্তও দেওয়া হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর বলেন, ‘এগুলো ইরানের জনগণের দাবি। ১৬০ দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে।’

আরো পড়ুন: মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, দেখা গেল যা

তিনি আরো বলেন, ‘আমেরিকা আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ খুলা হবে না।’

এর আগে গত শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, ‘হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান।’

তিনি সতর্ক করে বলেন, ‘প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো—জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।’

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, এ বিষয়ে ইরান ও ওমানের আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশটির আইনপ্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি একমত হয়েছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App