×

ভারত

ভারতে আবারও ছাত্র আন্দোলন, এবার উত্তাল ঝাড়খণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

ভারতে আবারও ছাত্র আন্দোলন, এবার উত্তাল ঝাড়খণ্ড

ছবি: সংগৃহীত

ভারতে আবারও শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজপথ। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নয়, সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে টানা ১৭ দিন ধরে আন্দোলন করছেন হাজারো শিক্ষার্থী। বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেও পিছু হটেননি তাঁরা।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সম্প্রতি ভারতে ব্যাপক ছাত্রআন্দোলনে মুখে নতি স্বীকার করে কেন্দ্রীয় সরকার। তবে সেই আন্দোলনের রেশ না কাটতেই দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড ছাত্রআন্দোলনে উত্তাল হয়ে উঠেছে।

সোমবার (১০ আগস্ট) ‘লোকসেবা কমিশন (জেপিএসপি) ও কর্মচালী চয়ন আয়োগ (জেএসএসসি) রিফর্মস মঞ্চে’র ব্যানারে ১৭তম দিনে গড়ানো এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী বিধানসভা ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করেন।

আরও পড়ুন: হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষোভকারীরা পুরোনো বিধানসভার ব্যারিকেড ভেঙে নতুন ভবন অভিমুখে যাত্রা করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুলিশের ছোড়া গরম পানিতে গোসল করছেন বিক্ষোভকারীরা।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহুসহ বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।

রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে সমবেত হয়ে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে স্ট্রেচারে করে নিয়ে শিক্ষার্থীরা বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন।

আন্দোলনকারীদের মূল দাবি হলো বিতর্কিত জেএসএসসি-সিজিএল পরীক্ষাসহ অনিয়ম হওয়া সব নিয়োগ পরীক্ষা অবিলম্বে বাতিল করা এবং পুরো ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্ত নিশ্চিত করা।

তবে রাজভবন জানিয়েছে, বিতর্কের মুখে গত রোববারই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন, যা রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার গ্রহণ করেছেন। এ ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতোমধ্যে অনিয়মের ঘটনায় একটি মানিলন্ডারিং মামলা নথিভুক্ত করেছে। রাজ্য সরকার ও গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।

তবে ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট করে জানিয়েছেন, বাতিলের দাবি জানানো ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিল করা হয়েছে। মূল দাবি এবং স্বাধীন সিবিআই তদন্তের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন ও গান্ধীবাদী ধারার গণআন্দোলন অব্যাহত থাকবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, টেলিগ্রাফ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App