×

ভারত

কল সেন্টারের আড়ালে কোটি টাকার প্রতারণা, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

কল সেন্টারের আড়ালে কোটি টাকার প্রতারণা, অতঃপর...

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে একটি আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে বড় ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, ঝাঁ-চকচকে করপোরেট অফিসের আড়ালে চক্রটি দেশ-বিদেশের নাগরিকদের টার্গেট করে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিত।

পুলিশের অভিযানে ১১৯ জনকে গ্রেপ্তারের পর সামনে এসেছে কথিত ‘মিনি জামতাড়া’ চক্রের প্রতারণার নানা তথ্য।

লখনউয়ের গোমতী নগরের সামিট বিল্ডিংয়ে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় ক্রাইম ব্রাঞ্চ। অভিযানে কল সেন্টারে কর্মরত ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০০টি ল্যাপটপ, ১৭৮টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, কল সেন্টারটির মাধ্যমে প্রতিদিন ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত প্রতারণা করা হতো। বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে প্রযুক্তিগত সহায়তা, ব্যাংকিং সেবা ও গ্রাহক পরিষেবার কথা বলে তাদের সঙ্গে যোগাযোগ করত চক্রের সদস্যরা।

আরও পড়ুন: কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

পুলিশের অভিযোগ, প্রতারকেরা কখনো ব্যাংক কর্মকর্তা, কখনো প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী আবার কখনো সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন। এরপর ভুয়া আইনি বা আর্থিক সমস্যার কথা বলে ভুক্তভোগীদের ভয় দেখানো হতো। সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্যও সংগ্রহ করা হতো বলে অভিযোগ।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, চক্রটির কার্যক্রম শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকদেরও টার্গেট করা হতো। বিদেশি নাগরিকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লখনউয়ের সামিট বিল্ডিংয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস কর্মকর্তা কিরণ যাদব। বর্তমানে তিনি লখনউ পুলিশ কমিশনারেটে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানের পর পুলিশ এই চক্রকে ‘মিনি জামতাড়া গ্যাং’ হিসেবে উল্লেখ করেছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও চক্রটির আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চলছে।

সূত্র : আনন্দবাজার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুল হক

কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুল হক

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

শামা ওবায়েদ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App