ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ফাইল ছবি
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীসহ ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ৪৪টি মামলাও হয়েছে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রমনা বিভাগ গ্রেপ্তার করেছে ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন এবং ডিএমপির উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করেছে।
এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, এক লিটার কাঁচা পেট্রোল, চারটি রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্র, ৫২২টি ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ উদ্ধারের কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
