×

অন্যান্য

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ছবি: সংগৃহীত

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে শেষ হাসি হাসলেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বসে এবারের আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত পর্বের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনকে বেছে নেওয়া হয়। এরপর সুইমস্যুট রাউন্ড শেষে ১২ জন এবং ইভনিং গাউন পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত পাঁচ প্রতিযোগী নির্বাচন করা হয়।

সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মেধা, উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়। বিচারকদের দুটি প্রশ্নের উত্তর দিতে প্রত্যেক প্রতিযোগী সময় পান মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেকের জন্য আলাদা, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পর্বে প্রতিযোগীদের সামগ্রিক পারফরম্যান্স ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে জেনিফার বারেত্তোকে ‘মিস ইউনিভার্স ২০২৬’ ঘোষণা করা হয়।

বিজয়ীর মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি এই রাজকীয় মুকুট জেনিফারের মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি

গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি

বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর

বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App