×

জাতীয়

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট : ইসি সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট : ইসি সচিব

ছবি : সংগৃহীত

দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা করছে সংস্থাটি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় দেওয়া তথ্যের ভিত্তিতে এ ডেটাবেজ তৈরি করা হতে পারে।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ সংখ্যা আরও কিছু বাড়তে পারে বলে জানান তিনি।

ছয় বছর বয়স থেকে এনআইডির তথ্য নিবন্ধনের পরিকল্পনা সম্পর্কে ইসি সচিব বলেন, প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো সংগ্রহ করে ডেটাবেজ তৈরির বিষয়ে আলোচনা চলছে।

এদিকে আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন আখতার আহমেদ। তিনি বলেন, ইভিএমগুলো নিষ্পত্তির জন্য চূড়ান্ত স্টক যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কী পদ্ধতিতে এসব যন্ত্র নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৭ কারখানায় ছুটি

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৭ কারখানায় ছুটি

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দেয়া নিয়ে যা জানালেন ডিএমপির ডিসি

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দেয়া নিয়ে যা জানালেন ডিএমপির ডিসি

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App