×

আন্তর্জাতিক

৮০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য জি-২০ দেশগুলো দায়ী: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৯:৪১ এএম

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বর্তমান প্রতিশ্রুতিই পারে বিশ্বকে নিরাপদ অবস্থানে রাখতে। কারণ এই শতাব্দীতে গড়ে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্মুখীন হবে বিশ্ব, যা খুবই বিপর্যয়কর। জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের আগে এরকম সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়, কার্বন নিঃসরণ কমানোর জাতীয় পরিকল্পনার প্রতিশ্রুতিগুলো খুবই দুর্বল। স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনের কয়েক দিন আগে সংস্থাটি এ কথা জানাল। ইউএনইপির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেন, বিশ্বে যত কার্বন নিঃসরণ হয়, তার মধ্যে ৭৮ শতাংশের জন্য দায়ী জি-২০ দেশগুলো। উন্নত দেশগুলোসহ বিশ্বের সব দেশই এর জন্য কমবেশি দায়ী। তিনি সতর্ক করে বলেন, উন্নত দেশগুলো ২০৩০ সাল নাগাদ যে পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট নয়, বরং অনেক দেরি হয়ে যাবে। জলবায়ু বিপর্যয়ের হাত থেকে বিশ্বকে রক্ষার জন্য এটি খুবই বিলম্বিত সিদ্ধান্ত, বলে এর আগেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সুতরাং যা করার এখনই করতে হবে।

বিশ্বনেতারা আগামী সপ্তাহে জলবায়ু সম্মেলনে উপস্থিত হবেন। গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য বিভিন্ন ধরনের উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেবেন। আর এটাই হবে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির নিচে রাখার সব শেষ সুযোগ। এবারের সম্মেলনের ইতিবাচক সিদ্ধান্ত ও গ্রিনহাউস গ্যাস কমানোর কার্যকর প্রতিশ্রুতি বিশ্বকে মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সক্ষম হবে। বিশ্বের সব প্রান্তেই এখন আবহাওয়ার বিপর্যয় চলছে। দেখা দিয়েছে আকস্মিক ঘূর্ণিঝড়, দাবানল, বন্যা-ভূমিধস ও খরা। ফলে এক গভীর সংকটের মুখে পড়ছে মানবজাতি। এর ওপর বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা আবহাওয়া পরিস্থিতিকে আরো বেশি সংকটময় করে তুলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App