×

আন্তর্জাতিক

আজারবাইজানে পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২৫জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৮, ০৩:০৫ পিএম

আজারবাইজানে পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২৫জন নিহত
অগ্নিকাণ্ডের আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি। আজারবাইজানের সংবাদ সংস্থা এপিএর খবরে জানানো হয়েছে, একতলা ভবনটিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিভিশনের খবরে পুনর্বাসন কেন্দ্রের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট আলিয়েভ, জরুরি সহায়তা মন্ত্রী কামালাদ্দিন হাইদারভ ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App