×

আন্তর্জাতিক

সোমবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ০৯:৪৬ পিএম

আগামী সোমবার স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিতে যাচ্ছে কাতালোনিয়া প্রদেশ। আঞ্চলিক সরকারের এক সূত্রের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কাতালোনিয়ার ক্ষমতাসীন দল স্বাধীনতার প্রশ্নে সোমবার পার্লামেন্টে বিতর্কের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত বিলে ভোট দেওয়ার জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে পার্লামেন্টের এই অধিবেশন কখন বসবে তা জানানো হয়নি।

প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ট এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার সরকার আগামী কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আঞ্চলিক পার্লামেন্টকে আহ্বান জানাবে।

স্বাধীনতার প্রক্রিয়া শুরু করলে স্পেনের সরকার এতে হস্তক্ষেপ করলে এবং কাতালোনিয়া সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করলে তখন কী করবেন- এমন প্রশ্নের জবাবে পুজদেমন্ট বলেছেন, ‘এটি ভুল হবে এবং তা সবকিছু পরিবর্তন করে দিবে।’

গত রোববার কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। স্পেন সরকার অবশ্য একে অবৈধ বলে ঘোষণা করেছিল এবং ভোট ঠেকাতে কাতালোনিয়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের হামলায় ওই দিন আট শতাধিক লোক নিহত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার কাতালোনিয়াতে ধর্মঘট পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৫০ অভিবাসী

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৫০ অভিবাসী

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে

আইজিপি পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App