×

আন্তর্জাতিক

জাপানে ভূ-কম্পনে নিহত ৪, বিদ্যুৎবিহীন হাজার হাজার বাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১২:১৪ পিএম

জাপানে ভূ-কম্পনে নিহত ৪, বিদ্যুৎবিহীন হাজার হাজার বাড়ি

বুধবার জাপানের ফুকুশিমা শহরে শক্তিশালী ভূ-কম্পন হয়। ছবি: ভোরের কাগজ

জাপানের উত্তরপূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূ-কম্পনে অন্তত ৪ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের ১০ ঘণ্টা পার হয়ে গেলেও এ অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্প ৭ দশমিক ৪ মাত্রায় সংঘটিত হয়। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ভূ-কম্পনে ৪ জনের মৃত্যু হয়েছে ও পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী আঘাতের সম্ভাবনা থাকায় তার সরকার উচ্চ সতর্কাবস্থায় থাকবে। ভূ-কম্পনে অন্তত ১০৭ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২০১১ সালের ১১ মার্চ ফুকুশিমায় প্রলয়ঙ্করী ভূকম্পন হয়েছিলো। সেই ভূ-কম্পন ও তৎপরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ প্রাণ হারায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

 আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিরাপত্তার চাদরে পুরো দেশ

নিরাপত্তার চাদরে পুরো দেশ

রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App