×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কাজুড়ে কারফিউ, বিক্ষোভে গুলি চালানোর পর এমপির আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৬:৪৩ পিএম

শ্রীলঙ্কাজুড়ে কারফিউ, বিক্ষোভে গুলি চালানোর পর এমপির  আত্মহত্যা

শ্রীংলকায় চলছে সংঘর্ষ। প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে সোমবার এক বিক্ষোভকারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। সোমবার এ সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার পর দেশটির ক্ষমতাসীন দলের এক এমপি  আত্মহত্যা করেছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। সংকট সমাধানে এদিন পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ভেঙে দেয়া হয়েছে মন্ত্রিসভা। এরই মধ্যে সহিংসতা বন্ধে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা পুলিশ। খবর এনডিটিভির।

জানা যায়, সোমবার শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের অমরাকীর্থি আথুকোরালা নামে এক আইনপ্রণেতার লাশ উদ্ধার হয়েছে। রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন।

ওই এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। এ সময় তার গাড়ির পথরোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তাঁর লাশ পাওয়া যায়।

১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এ জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে দেশটির জনগণ। গত ৯ মে থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিরোধীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App