×

আন্তর্জাতিক

ইরাক যুদ্ধ অযৌক্তিক, মুখ ফসকে বললেন বুশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ১০:০১ এএম

ইরাক যুদ্ধ অযৌক্তিক, মুখ ফসকে বললেন বুশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে ইরাককে কেন্দ্র করে সবচেয়ে বড় যুদ্ধ ছিল অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক অনুষ্ঠানে এমন বার্তাই দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে এই বার্তা তার মুখ ফসকে বের হয়েছে।

পরক্ষণেই এই কথা প্রত্যাহার করে নিয়ে তিনি দাবি করেন, আমি আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার কথা বলতে চেয়েছিলাম। খবর ওয়াশিংটন পোস্টের।

বুশের এ কথা বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকরা হাসাহাসি শুরু করেন।

২০০৩ সালের ২১ মার্চ ‘প্রাণঘাতী অস্ত্র রয়েছে’ এ মিথ্যা খবরের ভিত্তিতে ইরাকে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে ইরাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও ২০১৪ সালে ইসলামিক স্টেটস আল ইরাক আল শাম (আইএসআইএস) দমনের অজুহাতে পুনরায় ইরাকে সেনা পাঠায় দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App