×

আন্তর্জাতিক

অবশেষে ক্ষমা চাইলেন ইমরান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

অবশেষে ক্ষমা চাইলেন ইমরান খান

ইমরান খান

অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাই কোর্টে (আইএইচসি) তার বিরুদ্ধে চলা এক মামলার শুনানির আগে ক্ষমা চান ইমরান খান।

বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোর্টে হাজির হন। শুনানির সময় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এর মধ্যে শুনানি শুরুর সময় ইমরান খান ক্ষমা চান। খবর জিও নিউজের।

ইমরান খান বলেছেন, আমি যদি কোনো সীমা অতিক্রম করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী। আর এমন হবে না। আমি কখনোই আদালতের অনুভূতিকে আঘাত করতে চাইনি।

এই সময় তিনি আদালতকে অনুরোধ করেন তাকে যেন বিচারক জবা চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার অনুমতি দেয়া হয়। তবে এইদিন আইএইচসি-এর প্রধান বিচারক আতহার মিনাল্লাহ বলেন, আজকে আদালত ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেবেন না।

ইমরান খান তার বক্তবের একটি এফিডেভিট আদালতে জমা দেন। এই নিয়ে মিনাল্লাহ বলেছেন, আদালত আপনার বিবৃতি মূল্যায়ন করে। আপনি আপনার বিবৃতির গুরুত্ব বুঝতে পেরেছেন।

গত ২০ অক্টোবর সহকর্মী শাহবাজ গিলকে পুলিশি হেফাজতে নির্যাতন চালানো হয়েছে এই অভিযোগে এক সমাবেশের আয়োজন করেন ইমরান খান। সেখানে তিনি শাজবাজের ওপর নির্যাতনের জন্য ইসলামাবাদ ইনস্পেক্টর-জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর-জেনারেলকে দেখে নেওয়ার হুমকি দেন। হুঁশিয়ারি দেন এক বিচারককে। এরপরেই ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরডিএ বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরডিএ বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App