মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৩১), রনি (২৬), রফিকুল ইসলাম, মো. আরমান (২১), মো. বিল্লাল হোসেন (২৮), মো. ইলিয়াস রহমান (৪০), মো. নূর আলম (৩৪), মো. মিজানুর রহমান (২৮), ফয়সাল (১৯), মো. শরিফ (৩০), মো. রুবেল (৩০), পান্না (২৫), মো. জহিরুল ইসলাম (২৫), মো. সুমন (২৫) ও অমিত হাসান ইমরান (৩৩)।
মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) মুগদা থানা পুলিশ এই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
