×

ফুটবল

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০২ পিএম

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি

ফাইল ছবি

প্যারিসে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ বেশ পুরনো। ২০২৩ সালের মার্চে ২৪ বছরের তরুণী তার বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ আনেন। অবশেষে, ওই মামলায় পিএসজির ডিফেন্ডারকে বিচারকার্যের মুখোমুখি হতে হচ্ছে।

বিশ্বকাপের মাঝেই খবরটা পেল মরক্কো দল। দলের অধিনায়ক ও ফরাসি ক্লাব পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ফরাসি সরকারি কৌঁসুলিরা বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০২৩ সালে এক তরুণী অভিযোগ করেছিলেন, প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তখন ওই তরুণীর বয়স ছিল ২৪ বছর। এরপর ২০২৩ সালের মার্চ মাসে প্যারিসের পশ্চিম উপশহর নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিচারপ্রক্রিয়া বাতিলের জন্য হাকিমি একটি আপিল করেছিলেন, যা আদালত খারিজ করে দিয়েছেন।

২৭ বছর বয়সী হাকিমি অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশ সময় কাল ভোর চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মরক্কোকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। মাঠের লড়াইয়ে নামার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে হাকিমি নিজের অবস্থান পরিষ্কার করেন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে হাকিমি লিখেছেন, ‘বিচারব্যবস্থা যেন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, “তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনোই হতো না।” আমি বছরের পর বছর চুপ থাকা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম মর্যাদা ধরে রাখা, ধৈর্য ধরা এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্ত আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা আমার নয়। মাঝে মাঝে মনে হয়, আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তু হয়ে গেছি। আমি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলাম। এখনো আমি অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারব।’

অন্যদিকে, ভুক্তভোগী তরুণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দোর আইনজীবী এক বিবৃতিতে স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের মনে স্বস্তি ও আশা জাগিয়েছে। আশরাফ হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের মানহানি করেছে এবং তার দিকে কাদা ছুড়েছে। তবে এই সিদ্ধান্তের পর সে স্বস্তি পেয়েছে যে বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা আশা করি, এই বিচার অন্য নারীদেরও সাহায্য করবে এবং পুরুষ ফুটবলের দুনিয়ায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়ালকে ভেঙে দেবে।’ অবশ্য আদালতে এই বিচার কবে থেকে শুরু হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। মরক্কো দলও বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছে। তবে মরক্কো যদি নকআউট পর্বে যায় এবং তাদের ম্যাচগুলো যদি যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা বা মেক্সিকোতে পড়ে, তখন হাকিমির সেখানে প্রবেশ করা নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি

ফিফার পাওয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে মেসি-রেজাইয়ান-কর্নেলিয়াস

ফিফার পাওয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে মেসি-রেজাইয়ান-কর্নেলিয়াস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App