×

আন্তর্জাতিক

গরুকে জাতীয় পশু করার মামলা খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৯:৩২ পিএম

গরুকে জাতীয় পশু করার মামলা খারিজ

ছবি: সংগৃহীত

ভারতে রয়েল বেঙ্গল টাইগারের পরিবর্তে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার দাবিতে দায়ের করা মামলা সরাসরি খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১০ অক্টোবর) বিচারপতি এস কে কউল ও বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চে মামলাটি খারিজ করে দেন।

আদালত সূত্রে জানা গেছে, ওই মামলাকারী তার আইনজীবীর মাধ্যমে একটি আবেদনপত্র জমা করেছিলেন। আদালতে জমা দেওয়া সেই আবেদনপত্রে বলা হয়, দেশে গরুর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কথা শোনার পর পাল্টা আদালতের পক্ষ থেকে আইনজীবীকে সতর্ক করা হয়।

মামলা সম্পর্কে জানার পরই দুই বিচারপতি মামলাকারীকে প্রশ্ন করেন, এটি কি আদালতের কাজ? আপনি এমন আবেদন কেন করেছেন, যেখানে আমরা আপনার ওপর জরিমানা করতে বাধ্য হব? এখানে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে?

প্রসঙ্গত, যে ব্যক্তি গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছিলেন, তিনি গোবংশ সেবা সদন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনসহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে এই মামলা করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App