×

আন্তর্জাতিক

ইউক্রেনের ৪০ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৫:৩১ পিএম

ইউক্রেনের ৪০ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের ৪০টিরও বেশি শহর ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৪০টিরও বেশি শহর ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৪০টিরও বেশি স্থাপনায় আঘাত হেনেছে রুশ বাহিনী। এর জবাবে রাশিয়ার ২৫ লক্ষ্যবস্তুতে ৩২টি হামলা চালিয়েছে ইউক্রেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভ ভয়াবহ বোমাবর্ষণের শিকার হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিতালি কিম সামাজিক মাধ্যমে লেখেন, বেশ কিছু বেসামরিক স্থাপনায় রুশ হামলা আঘাত হেনেছে। হামলায় পাঁচতলা ভবনের ওপরের দুই ফ্লোর পুরোপুরি ধ্বংস হয়েছে।

ইউক্রনজুড়ে গত সোমবার ৮৪ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিশোধের জবাবে রাশিয়া ইউক্রেনে এই হামলা চালায় বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App