×

আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৯

মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলায় চার নারীসহ নয়জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলে গুয়ানাজুয়াতো রাজ্যের একটি পানশালায় বন্দুক হামলায় চার নারীসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা যায়। খবর- ওয়াশিংটন পোস্টের।

গুয়ানাজুয়াতো কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে এ রাজ্যে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে একটি সশস্ত্র গোষ্ঠী শহরের পানশালাটিতে প্রবেশ করে। পরে বন্দুক হামলা চালায় তারা। এতে কয়েকজন হতাহত হন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সশস্ত্র গোষ্ঠী জড়িত। তবে নেপথ্য কারণ এখনও জানা যায়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলায় পাঁ জন পুরুষ এবং চারজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই নারী। তাদের অবস্থা স্থিতিশীল।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, ঘটনাস্থলে দুটি পোস্টার পাওয়া গেছে। তাতে অপরাধী গোষ্ঠীর আলামত মিলেছে। তারা সশস্ত্র বাহিনীর সদস্য।

এর আগে গত মাসে মেক্সিকোর ইরাপুয়াতো শহরের একটি পানশালায় বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১২ জন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবি, অতঃপর

সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবি, অতঃপর

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার

‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না’

স্বাস্থ্যমন্ত্রী ‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App