×

আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১১:১৯ এএম

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের পাঞ্জাবের অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। রবিবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ১২০ কিলোমিটার গভীরে। পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসরে বেশি কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, কয়েক দিনের ব্যবধানে পরপর দু’বার কেঁপে উঠে দিল্লি। গত মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬ দশমিক ১। এরপর শনিবার রাজধানীতে আবার ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ক্ষেত্রেই উৎসস্থল ছিল নেপাল বলে নিশ্চিত করেছে ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা

নোয়াখালী নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

প্রধানমন্ত্রী দেশের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন

ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App