×

আইন-বিচার

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ফাইল ছবি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে আদালত।

সোমবার (২ নভেম্বর) এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আরও পড়ুন: তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

এর আগে গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করে অফিস আদেশ জারি করে।

ওই আদেশে বলা হয়, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের শুনানি শেষে সোমবার আদালত ওই অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App