×

চট্টগ্রাম

নোয়াখালী

নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে মিলেছে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কুপে ডিলিং শেষে গ্যাসের সন্ধান মিলেছে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে বাপেক্স ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা যাবেএবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে ।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ডিলিং ইনসার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজ শেষে আজ দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত আগুনের উত্তাপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নতুন করে আগুনের শিখা জ্বালানো হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App