×

আন্তর্জাতিক

চীনে সোনার খনি ধসে আটকা ১৮ শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

চীনে সোনার খনি ধসে আটকা ১৮ শ্রমিক

ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিম অঞ্চলের জিনজিয়াং প্রদেশের একটি সোনার খনিতে ধসের ঘটনায় ১৮ শ্রমিক আটকে পড়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ইনিং কাউন্টির খনিতে এ দুর্ঘটনা ঘটে।  খবর আল-জাজিরা

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ধসের সময় খনিতে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ২২ জনকে বাইরে আনা হয়েছে। তবে এখনো ১৮ জন আটকা রয়েছেন। বাকি শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

চীন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ। দেশটি টানা ১০ বছর সোনা উত্তোলনে শীর্ষ স্থান ধরে রেখেছে। গত বছর দেশটি ৩৭০ মেট্রিক টন সোনা উত্তোলন করেছে।

সাম্প্রতিক দেশটির খনি নিরাপত্তার উন্নতি হওয়া সত্যেও এমন ঘটনা প্রায়ই ঘটছে বলে জানা গেছে। গত বছরের সেপ্টেম্বরে, দেশটির উত্তর-পশ্চিম প্রদেশ কিংহাইতে একটি কয়লার খনি ধসের পর মাটির নিচে আটকা পড়ে থাকা ১৯ খনি শ্রমিককে দীর্ঘ অনুসন্ধানের পর মৃত অবস্থায় পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App