×

আন্তর্জাতিক

সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:৪১ পিএম

সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড

অধ্যাপক আল-কুরনি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে 'রাষ্ট্রবিরোধী' খবর প্রচারের অভিযোগে সৌদি আরবে আওয়াদ আল-কুরনি নামে এক সংস্কারবাদী অধ্যাপককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬৫ বছর বয়সি আইনের অধ্যাপক আওয়াদ আল-কুরনিকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। ওই বছর সংস্কারবাদীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর দ্য গার্ডিয়ানের।

আল-কুরনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, গার্ডিয়ানকে সেগুলোর বিস্তারিত জানিয়েছেন তার ছেলে কুরনি-নাসের। গত বছর সৌদি আরব ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি। নাসের এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রত্যাশায় আছেন।

সৌদির গণমাধ্যমগুলোতে আল-কুরনিকে একজন 'বিপজ্জনক' ধর্মীয় শিক্ষক হিসেবে তুলে ধরা হয়। তবে সংস্কারবাদীদের দাবি, আল-কুরনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে টুইটারে ২০ লাখ মানুষ ফলো করেন। এর আগে টুইটার ব্যবহার করায় সালমা আল-শিহাব নামে এক নারীকে ৩৪ বছর এবং নোরা আল-কাহতানিকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আল-কুরনির মামলা পর্যালোচনা করে দেখা গেছে যে, মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হন। এর পর তিনি দেশটিতে ফেসবুক-টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার আইনত দণ্ডনীয় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App