×

আন্তর্জাতিক

ভারতীয় দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০১:৪২ পিএম

ভারতীয় দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ভারতে বিমানবাহিনীর দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদেনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

দুইটি যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডায়ন করা হয়। এরই মধ্যে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে হতাহতের খবর এখনো জানা যায়নি।

জানা গেছে, সু-৩০ যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিল। অন্যটিতে ছিল একজন পাইলট। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা গেছে। আহত হলেও তারা নিরাপদ। তবে তৃতীয় পাইলটকে উদ্ধারে অভিযান চলছে।

এদিকে একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, যুদ্ধবিমান দুইটির মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা জানতে বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে গত বছরের ২৮ জুলাই দিনগত রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হয়েছিলেন।

তাছাড়া ২০২১ সালের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। শুধু তিনিই নন, এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App