×

আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০ এএম

বিশ্ব অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াচ্ছে

ছবি: নিউইয়র্ক টাইমসের

দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ‘শূন্য করোনা নীতি’ শিথিল করার পর বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

স্থানীয় সময় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এমনটি জানিয়েছে আইএমএফ। খবর- নিউইয়র্ক টাইমসের।

আইএমএফ মনে করছে, বিশ্বে উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতিচাঞ্চল্য দেখা গেছে। বিশ্ব অর্থনীতি এই বছর ২.৯ শতাংশ বৃদ্ধি পাবে।

এর আগে গত অক্টোবরে আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২.৭ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে এই বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ।

আইএমএফ আশা করছে, মূল্যস্ফীতি গত বছরের ৮.৮ শতাংশ থেকে কমে এ বছর ৬.৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪.৩ শতাংশ হবে।

প্রসঙ্গত, এক বছর ধরে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যার অন্যতম কারণ বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App