×

আন্তর্জাতিক

ইলহান ওমরকে হাউস কমিটি থেকে সরালেন রিপাবলিকানরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

ইলহান ওমরকে হাউস কমিটি থেকে সরালেন রিপাবলিকানরা

ইলহান ওমর। ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাট নেতা ইলহান ওমরকে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটি থেকে সরিয়ে দিয়েছেন রিপাবলিকানরা। খবর বিবিসির।

বৃহস্পতিবার ইসরায়েল নিয়ে বক্তব্যের জেরে রিপাবলিকানরা ইলহান ওমরকে বাদ দিতে ভোটাভুটির আয়োজন করেন। পরে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালে দুজন রিপাবলিকানকে বাদ দেয়া হয়েছিল, এর প্রতিশোধ হিসেবে এখন ইলহান ওমরকে বাদ দেয়া হয়েছে। আরও দুজনকেও বাদ দেয়া হয়েছে।

এ বিষয়ে ইলহান ওমর বলছেন, মুসলিম ও শরণার্থী হওয়ায় তাকে হাউস কমিটি থেকে বাদ দেয়া হলো। ভোটাভুটির আগে তিনি বলেন, আমেরিকান পররাষ্ট্রনীতি নিয়ে আমার কথা বলাটাকে মূল্যহীন করে দেয়া হচ্ছে। এতে কেউ কি অবাক হয়েছেন?

গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। এ কারণেই এখন ইলহান ওমরকে তারা বাদ দিতে পেরেছে।

সোমালিয়া থেকে ইলহান ওমর নব্বইয়ের দশকে একজন শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে তিনি প্রথম কয়েকজন মুসলিম নারীর একজন হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App