×

আন্তর্জাতিক

এবার লাতিন আমেরিকার আকাশে চীনা ‘গোয়েন্দা’ বেলুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ পিএম

এবার লাতিন আমেরিকার আকাশে চীনা ‘গোয়েন্দা’ বেলুন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গোয়েন্দা’ বেলুনের উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, লাতিন আমেরিকার আকাশেও উড়ছে সন্দেহজনক চীনা গোয়েন্দা বেলুন।

যুক্তরাষ্ট্রের আকাশে এমন বেলুনের সন্ধান জানানোর একদিন পর শুক্রবার রাতে দ্বিতীয় নজরদারি বেলুনটির কথা জানাল পেন্টাগন। খবর: সিএনএন’র।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেছেন, ‘লাতিন আমেরিকার আকাশে একটি বেলুনের রিপোর্ট দেখছি, এটি চীনের আরেকটি নজরদারি বেলুন।’

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থানরত তিনটি বাসের সমান সাইজের বেলুন গুলি করে ভূপাতিত করার কথা ভাবা হলেও এতে কোনো ধরণের তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে এবং এতে মানুষজনের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে সে চিন্তা থেকে সরে আসেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে দুর্ঘটনাবশত বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে বলে দাবি করেছে। অন্যদিকে এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহের চীন সফর স্থগিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App