×

আন্তর্জাতিক

তুরস্কের ১০ শহরে স্কুল বন্ধের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৯ পিএম

তুরস্কের ১০ শহরে স্কুল বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০ টি শহরের স্কুলের শিক্ষা কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহর ও প্রদেশগুলি হলো: কাহরামানমারাস, হাতায়, গাজিয়ানটেপ, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্যা, শানলিউরফা, আদানা, দিয়ারবাকির, কিলিস।

ওকতায় আরও বলেছেন যে হাতায় প্রদেশের বিমানবন্দরে এবং আসা-যাওয়ার ফ্লাইটগুলি স্থগিত করা হয়েছে, অন্যদিকে মারাস এবং আন্তেপের বিমানবন্দরগুলিও বেসামরিক ফ্লাইট বন্ধ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ১ থেকে ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। এদিকে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে দেশ দুটিতে এখন পর্যন্ত ৬৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App