×

আন্তর্জাতিক

ইউক্রেন কি এফ-১৬ যুদ্ধ বিমান পাচ্ছে 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৫ পিএম

ইউক্রেন কি এফ-১৬ যুদ্ধ বিমান পাচ্ছে 

ছবি: সংগৃহীত

রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রের মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে বেশ কিছু দিন ধরে এফ-১৬ ফাইটার জেট এবং দীর্ঘ পাল্লার মিসাইল দেওয়ার অনুরোধ করে আসছে ইউক্রেন। কিন্তু ট্যাংক, গোলাবারুদ ও অন্যান্য সহায়তা দিলেও ফাইটার জেট দিতে অস্বীকৃতি জানিয়েছে মিত্ররা।

তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে ফাইটার জেট দিতে না চাইলেও অনুরোধ করেই যাচ্ছে কিয়েভ। এমন প্রেক্ষাপটে ইউক্রেনকে ফাইটার জেট দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ১২ জন আইনপ্রণেতা।

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে যখন নতুন মাত্রায় উত্তেজনা দেখা দিয়েছে, তখন এমন চিঠি দিলেন কংগ্রেসম্যানরা। এমন উদ্যোগের ফলে শেষ পর্যন্ত হয়তো বাইডেন প্রশাসন কিয়েভকে এফ-১৬ যুদ্ধ বিমান কিংবা অনুরূপ ব্যবস্থা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে জানা গেছে, চিঠিতে বাইডেন প্রশাসনকে যত শিগগিরই সম্ভব কিয়েভের অনুরোধ করা এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমান কিংবা অনুরূপ চতুর্থ প্রজন্মের বিমানসহ আকাশের যুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করা যায়- এমন সহায়তা প্রদানের অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা মেইন জারেড গোল্ডেনের উদ্যোগে চিঠিটি প্রদান করা হয়েছে। এতে পার্লামেন্টের উভয় দলের আইনপ্রণেতারা সই করেছেন। উইসকনসিন থেকে নির্বাচিত মাইক গ্যালাঘের এবং টেক্সাসের টনি গঞ্জালেসসহ বেশ কয়েকজন রিপাবলিকান প্রতিনিধি চিঠিতে সই করেছেন।

চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য কংগ্রেস সদস্যদের মধ্যে রয়েছেন- কলোরাডোর জেসন ক্রো, পেনসিলভানিয়ার ক্রিসি হাউলাহান, নেব্রাস্কার ডন বেকন, ওহাইওর মার্সি কাপ্তুর, পেনসিলভানিয়ার সুসান ওয়াইল্ড, ইলিনয়ের ব্র্যাড স্নাইডার, ভার্জিনিয়ার অ্যাবিগেল স্প্যানবার্গার, ক্যালিফোর্নিয়ার প্যানেটা থেকে নির্বাচিত জিম কোস্টা ও জিমি প্যানেত্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App