×

আন্তর্জাতিক

রমজানে ইসরায়েলি পণ্য বয়কটে যুক্তরাজ্যে প্রচারণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৪:৩৭ পিএম

রমজানে ইসরায়েলি পণ্য বয়কটে যুক্তরাজ্যে প্রচারণা

ছবি: সংগৃহীত

ইসরায়েলি পণ্য বয়কট করতে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ফ্রেন্ডস অব আল-আকসা’ এ প্রচারণা চালু করেছে। খবর: আরবনিউজ’র।

ইসরায়েলি পণ্য বয়কটে সচেতনতার আহ্বান জানিয়ে ২০ হাজারের বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। হ্যাশট্যাগ ‘চেক দ্য লেবেল’ (#CheckTheLabel) ব্যবহার করে টুইটারেও তাদেরকে প্রচারণা চালাতে দেখা গেছে। পবিত্র রমজান মাসজুড়ে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানরা যেন ইসরায়েলি পণ্য না কেনে, প্রচারণায় এ আহ্বান জানানো হচ্ছে। এশিয়ার মরক্কো ও মালয়েশিয়ায়ও এ প্রচারণার পক্ষে কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের সময় লিফলেট বিতরণ করা হয়। এতে লেখা রয়েছে, ইসরায়েলি খেজুর ছাড়াই চলুক এবারের রমজান। প্রচারণায় যুক্তরা জানান, ২০২৩ সালের ৭৬ দিনের ইসরায়েল অন্তত ৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App