×

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে রাশিয়া, ক্ষুব্ধ ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৪:৩৬ পিএম

নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে রাশিয়া, ক্ষুব্ধ ইউক্রেন

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া। এর আগে সদস্য দেশগুলোকে এই প্রক্রিয়া আটকে দেয়ার জন্য আহ্বান জানিয়েছিল ইউক্রেন। কিন্তু তাদের আপত্তিতে কোনো কাজ হয়নি। এতে ক্ষুব্ধ হয়েছে কিয়েভ।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রত্যেকেই পর্যায়ক্রমে এক মাসের জন্য সংস্থাটির সভাপতিত্ব করে থাকে। সেই ধারাবাহিকতা থেকেই মস্কো এবার দায়িত্ব নিয়েছে। খবর বিবিসির।

রাশিয়া সর্বশেষ এই দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে, যখন তারা ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল।

ওই হামলার কারণে এবার নিরাপত্তা পরিষদে রাশিয়ার সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, এবার এমন একটি দেশ নিরাপত্তা পরিষদের সভাপতি হলো যে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।

ইউক্রেন এ বিষয়ে অভিযোগ করলেও যুক্তরাষ্ট্র বলছে, তারা রাশিয়াকে সভাপতিত্বের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় বাধা দিতে পারবে না। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া। সংস্থাটির অন্য স্থায়ী সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন।

এদিকে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণের ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গালে চড় মারা হয়েছে বলেছে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এক টুইট বার্তায় তিনি রাশিয়াকে অপরাধী বলেও উল্লেখ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App