×

আন্তর্জাতিক

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বরসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৯:৩২ এএম

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বরসহ নিহত ২

ছবি: সংগৃহীত

ভারতের ছত্রিশগড়ে প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে সাবেক প্রেমিকের দেয়া একটি মিউজিক সিস্টেম বিস্ফোরণে বর ও তার ভাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শিশু ও নারীসহ আরো চারজন।

বুধবার (৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। এর আগে মঙ্গলবার এ ঘটনায় ওই সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরণের তদন্ত করে কবীরধাম জেলা পুলিশ জানায়, বোমা উপহার পাঠানো ব্যক্তি সদ্য বিবাহিতার প্রেমিক ছিলেন। তার নাম সার্জু।

নিহত বরের নাম হিমান্দ্র মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। ওই বিয়েতে উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই হিমান্দ্র নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে নারী ও শিশুসহ আরও চারজন আহত হন।

কবীরধামের এসপি মনিশ ঠাকুর জানান, প্রেমিকা অন্যত্র বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে বিস্ফোরকসহ ওই উপহারটি পাঠান বলে স্বীকার করেছেন সার্জু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App