×

আন্তর্জাতিক

এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৩:২৭ পিএম

এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ১২

ছবি: সংগৃহীত

শনিবার (২১ মে) এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দর্শকদের বয়স ১৮ বছরের বেশি, তাদের মধ্যে দুজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ। কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েঞ্জা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। গেট বন্ধ হয়ে যাওয়ার পরও বিপুলসংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত হয়। খবর বিবিসির।

এ কারণে শুরু হওয়ার ১০ মিনিট পরই আলিয়েঞ্জা ও ফাসের মধ্যকার খেলাটি স্থগিত হয়ে যায়। এই দুই দল এদিন প্রিমিয়ার ডিভিশনের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলো। স্থানীয় গণমাধ্যমের দেয়া ফুটেজে স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরাতে সমর্থকদের চেষ্টার দৃশ্য দেখা গেছে। পদপিষ্ট হওয়ার ঘটনায় এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে টুইটারে বলেন, যারাই দায়ী হোক, তাদের ছাড়া হবে না।

এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, আহতদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এক সংক্ষিপ্ত বিবৃতিতে পদপিষ্টের ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সালভাদর ফুটবল ফেডারেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App