×

আন্তর্জাতিক

সোমালিয়ায় আল-শাবাবের হামলা, ৫৪ সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১২:৫৫ পিএম

সোমালিয়ায় আল-শাবাবের হামলা, ৫৪ সেনা নিহত

ছবি: আল জাজিরার

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন। খবর আল জাজিরার।

রাজধানী মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দূরে অবস্থিত বুলামারের ঘাঁটিতে এক সপ্তাহ আগে ওই হামলা চালানো হয়। শনিবার এক বিবৃতিতে উগান্ডার সেনা সদস্যদের নিহতের বিষয়টি প্রকাশ করেন মুসেভেনি।

এদিকে গত ২৬ মে আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হয় যে, আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ সেনা নিহত হয়েছে। তবে মুসেভেনি শনিবার জানিয়েছেন যে, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ওই সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, আমাদের সেনারা ওই ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আগে গত সপ্তাহে মুসেভেনি জানান, উগান্ডার সেনা সদস্যরা হতাহত হয়েছেন। তবে সে সময় হামলা বা হতাহতের বিস্তারিত তথ্য তিনি জানাননি। ওই সেনা সদস্যরা আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়ায় (এটিএমআইএস) দায়িত্ব পালন করছিলেন।

পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকারকে উৎখাত করতে ২০০৬ সাল থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে আল শাবাব। তারা সেখানে নিজেদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়।

২০২২ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে এটিএমআইএস-এর ২২ হাজার সেনা সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সংসদে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App