×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ৭ জনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৮, ১২:১৭ পিএম

অস্ট্রেলিয়ায় ৭ জনের মরদেহ উদ্ধার
অস্ট্রেলিয়ায় চার শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর পাশে একটি গ্রামীণ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ, জানিয়েছে বিবিসি সংবাদমাধ্যম। পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডউসন বলেন, শুক্রবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে একজন পুরুষের ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় দু’জনের মরদেহ ওই বাড়ির বাইরে পড়েছিল। আর শিশুসহ বাকিদের মরদেহ বাড়ির ভেতরেই ছিল। নিহতরা ওই বাড়িরই বাসিন্দা বলে মনে হচ্ছে। তিনি বলেন, পুলিশ নিহতদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও ঘটনাস্থল থেকে ২ আগ্নেআস্ত্র উদ্ধার করেছে। মরদেহে গুলির মতো ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App