×

আন্তর্জাতিক

৩৭০ ধারা বাতিলের পর বদলে গেছে জম্মু-কাশ্মীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পিএম

৩৭০ ধারা বাতিলের পর বদলে গেছে জম্মু-কাশ্মীর

চার বছর আগে ২০১৯ সালের ৫ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, ২০১৯ উত্থাপন করেন। এরপর জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর বদলে গেছে জম্মু-কাশ্মীর, প্রত্যন্ত গ্রামেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। গত চার বছরে জম্মু-কাশ্মীরের রাস্তাঘাট, সেতু ও অবকাঠামো খাতে বৈপ্লবিক উন্নতি সাধন হয়েছে। এ অঞ্চলের অনেক এলাকায় বছরের পর বছর নির্মাণাধীন ছিল অনেক রাস্তা। তবে গত চার বছরে অসংখ্য সড়ক যাতায়াতযোগ্য হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৩টি প্রকল্পে প্রায় সাড়ে ৫৮ হাজার কোটি রুপি ব্যয় করা হয়েছে। যা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি ও উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে। ৩৭০ ধারা বাতিলের সঙ্গে সঙ্গে সড়ক নির্মাণের গতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন সাড়ে ছয় কিলোমিটার রাস্তা নির্মাণ করা হতো। তবে ধারা বাতিলের পর প্রতিদিন নির্মাণ করা হয় ২০ দশমিক ৬ কিলোমিটার। যার ফলে বর্তমান জম্মু-কাশ্মীরের সড়কে দৈর্ঘ্য হয়েছে ৪৬ হাজার কিলোমিটারেরও বেশি। ২০১৯ সালের আগে বিগত সাত দশকেও যেসব গ্রামাঞ্চলে রাস্তা ছিল না। সেই এলাকায় রাস্তা নির্মাণ করা হয়েছে গত চার বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে। শ্রীনগর থেকে জম্মু যেতে আগে প্রায় ১২-১৪ ঘণ্টা সময় লাগতো। এখন মাত্র ৬-৭ ঘণ্টায়ই এই দূরত্ব পাড়ি দেয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App