×

আন্তর্জাতিক

কাশ্মিরে তিন ভারতীয় সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৯:০৫ এএম

কাশ্মিরে তিন ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুলগাম জেলায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় সেনা সদস্য। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সম্মুখ লড়ায়ে ওই তিন সেনা নিহত হন বলে জানিয়েছে সেনাবাহিনী। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলার হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তিনি আরও জানিয়েছেন, ওই অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে। এর জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App