×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলি করে শিক্ষককে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৯:০৬ এএম

যুক্তরাষ্ট্রে গুলি করে শিক্ষককে হত্যা
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে গুলি করে এক শিক্ষককে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টার পরে একজন সন্দেহভাজনকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় চ্যাপেল হিল শহরের ওই বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। এসময় জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন হাজারো শিক্ষার্থী। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দুকহামলার পরই পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কাউকে গেটের বাইরে যেতে দেয়া হয়নি। বন্দুক হামলার তিন ঘণ্টার মধ্যেই পুলিশ মূল হোতাকে গ্রেপ্তার করে। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া নিহত শিক্ষকের বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি। কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা জানায়নি পুলিশ। তদন্ত করে যা জানা যাবে তা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেভিন গুসকিউইচ বলেন, আমাদের ক্যাম্পাসের একটি ভবনে আজকের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রতি আস্থা নষ্ট করেছে। আমরা পুনরায় সেই নিরাপত্তা ও আস্থা তৈরির জন্য কাজ করবো। সূত্র: এপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App