×

আন্তর্জাতিক

গ্যাবনে ফ্রান্স-সমর্থিত সরকারের পতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০২:৩৬ পিএম

গ্যাবনে ফ্রান্স-সমর্থিত সরকারের পতন

ছবি: বিবিসি

সামরিক বাহিনীর সমর্থনে রাজপথে উল্লাস

পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট আলী বঙ্গোর নেতৃত্বাধীন ফ্রান্সপন্থি সরকারের পতন হওয়ায় জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে।

বুধবার সামরিক অভ্যুত্থান হওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানী লিবরেভিলেসহ আরো অনেক শহরের জনগণ রাস্তায় নেমে আসে।

গ্যাবনের একদল সেনা কর্মকর্তা বুধবারই ঘোষণা করেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং প্রেসিডেন্ট আলীকে গৃহবন্দি করেছেন। গ্যাবনে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ তুলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।

এর আগে গ্যাবনের নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে। কিন্তু সামরিক বাহিনী বলছে, নির্বাচন স্বচ্ছ ও অবাধ হয়নি বরং এই নির্বাচনী ফলাফলের ওপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে।

সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের এসব কর্মকর্তা গ্যাবন-২৪ টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল বাতিল করা হলো, সংসদ ও সংবিধান স্থগিত করা হলো এবং দেশের সীমানা বন্ধ করে দেয়া হলো।

সামরিক বাহিনীর এসব কর্মকর্তা দাবি করেছেন, তারা গ্যাবনের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App